সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রীর নাম ঘোষণাজাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কান দেশটির পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে ইয়োশিহিকো নোদাকে নির্বাচন করেছেন। জাপানের বার্তা সংস্থা কিয়োদো এ তথ্য জানায়। ইউকিয়ো হাতোয়ামার সরকারে নোদা উপ-অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর একটি ঘাঁটি নিয়ে সৃষ্ট বিতর্কে হাতোয়ামা দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ডেমোক্রেটিক পার্টি (ডিপিজে) নাওতোকে গত শুক্রবার প্রধানমন্ত্রী নির্বাচিত করার পর তিনি দেশটিতে ‘নতুন সূচনার’ অঙ্গীকার করেন। তিন বছরের মধ্যে নাওতো দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করা হতে পারে। বিবিসি।