সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সিহানুক ফিরেছেনকম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুক (৮৮) চীনে প্রায় তিন মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার নমপেন বিমানবন্দরে অবতরণ করলে পরিবারের সদস্য, প্রধানমন্ত্রী হুন সেন ও অন্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সিহানুকের স্ত্রী ও ছেলে রাজা নরোদম সিহামনি তাঁর সঙ্গে ছিলেন। সিহানুক হাসিমুখে সবার সঙ্গে করমর্দন করেন। তারপর রাজপ্রাসাদের উদ্দেশে তিনি গাড়িতে ওঠেন। তাঁর ব্যক্তিগত সচিব প্রিন্স সিসোয়াত থোমিকো জানান, বর্তমানে সাবেক রাজার শরীর সুস্থ আছে। এএফপি।বরের বয়স ১২০১২০ বছর বয়সী এক বৃদ্ধ বিয়ে করেছেন তাঁর অর্ধেক বয়সী এক নারীকে। গত রোববার ভারতের আসামের করিমগঞ্জ জেলার সাতঘড়ি গ্রামে বরের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়। ২০০৫ সালে বর আবদুল নূরের স্ত্রী মারা যান। এরপর তিনি আবার বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। স্বজনেরা তাঁর জন্য কনে খোঁজা শুরু করেন। ছয় বছর পর পাওয়া যায় জুতসই কনে। তিনি উত্তর ত্রিপুরার ফুলবাড়ী গ্রামের সামোই বিবি (৬০)। জাঁকাল অনুষ্ঠানে বিয়ে হয় তাঁদের। কলকাতা প্রতিনিধি।শিরশ্ছেদসৌদি আরবে এক দম্পতিকে হত্যার দায়ে গত বৃহস্পতিবার এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাবিহ আল-আসিরি ও তাঁর স্ত্রী নাসিলা আসিরির ওপর ‘ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দিয়ে’ তাঁদের হত্যার দায়ে সৌদি নাগরিক মোহাম্মদ আল-হারবিকে দোষী সাব্যস্ত করা হয়। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুনফাদাহতে আল-হারবির শিরশ্ছেদ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ৬৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এএফপি।ড্রোন হামলায়পাকিস্তানের উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে গতকাল বৃহস্পতিবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় তালেবান কমান্ডার মৌলভী নাজিরের এক ভাই ও এক ঘনিষ্ঠ সহযোগীসহ চারজন নিহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা জানান, দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে ২০ কিলোমিটার দূরে আফগান সীমান্তবর্তী আজাম ওয়ারসাকে একটি পিকআপ ট্রাকে চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তালেবান নেতার সহযোগীরা তখন পিকআপটিতে চরে এলাকাটি পার হচ্ছিলেন। এএফপি।