সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম কৃষ্ণাঙ্গ নেতাদক্ষিণ আফ্রিকার বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) পার্লামেন্টে একজন কৃষ্ণাঙ্গকে নেতা নির্বাচিত করেছে। পার্লামেন্টে দলটির কোনো কৃষ্ণাঙ্গকে নেতা নির্বাচন করার ঘটনা এটাই প্রথম। ডিএর নবনির্বাচিত এই নেতার নাম লিন্ডিউয়ি মাজিবুকো (৩১)। তিনি ডিএর একজন নারী মুখপাত্র। পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তিনি শ্বেতাঙ্গ প্রার্থী অ্যাথল ট্রলিপকে পরাজিত করেছেন। বিশ্লেষকেরা বলছেন, মাজিবুকোর নির্বাচিত হওয়ার ঘটনা এই বার্তা দিচ্ছে, ডিএ দল শ্বেতাঙ্গভিত্তিক ভাবমূর্তি ত্যাগ করার চেষ্টা করছে। বিবিসি।গবেষকদের দাবিদিনে দুবার অ্যাসপিরিন খেলে অন্ত্রের ক্যানসারের ঝুঁকি কমে। গতকাল চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত একটি গবেষণার ফলাফলে এই দাবি করা হয়েছে। যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের জন বার্নের নেতৃত্ব দুই বছর ধরে প্রায় ৫০০ জনের ওপর ওই গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিতভাবে দিনে দুবার ৬০০ মিলিগ্রামের অ্যাসপিরিন সেবন করেছেন, তাঁদের অন্ত্রের ক্যানসারের ঝুঁকি ৬৩ শতাংশ কম। বিবিসি।জঙ্গি দমনেসোমালিয়ার আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইথিওপিয়ার একটি ঘাঁটি থেকে মানববিহীন বিমান (ড্রোন) ব্যবহার শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, দক্ষিণাঞ্চলীয় আরবা মিঞ্চ শহর থেকে এই অভিযান চালানো হচ্ছে। তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, কোনো হামলার জন্য নয়, শুধু পর্যবেক্ষণের জন্য ওই ড্রোন ব্যবহার করা হবে। সাধারণত ড্রোনে ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট নিয়ন্ত্রিত বোমা থাকে। তবে যুক্তরাষ্ট্র বলছে, ইথিওপিয়ায় বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নিরস্ত্র অবস্থায় ড্রোন উড়ছে। বিবিসি।প্রাণী উদ্ধারমালয়েশিয়ার কর্তৃপক্ষ ৪৫০টি সাপ ও কচ্ছপ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, এসব প্রাণী থাইল্যান্ডে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গতকাল শুক্রবার কর্মকর্তারা জানান, গত বুধবার উত্তরাঞ্চলীয় কেদাহ রাজ্যে অভিযান চালিয়ে কয়েকটি ছোট খাঁচা ও বাক্সে রাখা ওই প্রাণীগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব প্রাণীর মধ্যে ৩০২টি গোখরা ও পাঁচ বাক্স কচ্ছপ রয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি। গচ্চা দেওয়ার পরনাইজেরিয়ায় সরকারি ‘অদৃশ্য শ্রমিকদের’ পেনশন দিতে গিয়ে বছরে ১৭ কোটি ৫০ লাখ ডলার গচ্চা দিতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুর্নীতির কারণেই এই গচ্চা যাচ্ছে। গতকাল শুক্রবার দেশটির অর্থমন্ত্রী এনগোজি ওকোনজো-আইওয়েলা আগামী বছরের বাজেটে চলমান ব্যয় হ্রাস ও গচ্চা প্রতিরোধ করার অঙ্গীকার করেছেন। নাইজেরিয়ায় তেল বিক্রির ৭০ শতাংশ অর্থই ব্যয় করা হয় সরকার পরিচালনার জন্য। রয়টার্স।