সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এক রুপিতেভারতের অন্ধ্র প্রদেশের রাজ্য সরকার এবার সে রাজ্যে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের প্রতি কেজি চাল এক রুপিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী কিরণ কুমার এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এ জন্য বছরে রাজ্য সরকারকে অতিরিক্ত দুই হাজার ৬০০ কোটি রুপি ভর্তুকি দিতে হবে। এর আগে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের প্রতি কেজি চাল দুই রুপিতে দেওয়া হতো। কলকাতা প্রতিনিধি।শ্রমিক অপহরণভারতের বিহার রাজ্যে নির্মাণাধীন একটি সেতুর কাজে নিয়োজিত ১৫ জন শ্রমিককে সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীরা অপহরণ করেছে। স্থানীয় পুলিশপ্রধান আর এন সিং গতকাল বুধবার জানান, তাঁদের ধারণা, সেতুর কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানটি সম্ভবত মাওবাদীদের দাবি অনুযায়ী অর্থ দিতে অস্বীকার করেছিল। সে জন্য তারা শ্রমিকদের অপহরণ করেছে। মাওবাদীরা প্রায়ই ওই অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে থাকে। পুলিশ জানায়, অপহূত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। এএফপি।স্ত্রী ও ছেলেকে খুনজাপানে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে ঋণে জর্জরিত এক ব্যক্তিকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। জাপানের বার্তা সংস্থা জিজি প্রেস ও স্থানীয় প্রচারমাধ্যমগুলো জানায়, গ্রেপ্তার হওয়া ইসাও শিনোমোতো (৫৩) পশ্চিম টোকিওর বাসিন্দা। ঋণ শোধ করতে না পেরে পরিবারের সদস্যদের হত্যা করেছেন বলে শিনোমোতো পুলিশকে জানিয়েছেন। এএফপি।