সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭৬ পুলিশ গ্রেপ্তারহন্ডুরাসে দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে শুদ্ধি অভিযানে ১৭৬ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, খুন, অপহরণ ও মাদকদ্রব্য চোরাচালানের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। সম্প্রতি দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া চার পুলিশ সদস্যকে মুক্তি দেওয়ার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। বিবিসি।ট্যাংকার ছিনতাইনাইজেরিয়ার উপকূলে জলদস্যুরা প্রায় ২৫ জন নাবিকসহ একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে। গত বৃহস্পতিবার লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাইরাস মোডি বলেন, ‘আমাদের ধারণা, ট্যাংকারটি ছিনতাই করা হয়েছে এবং এতে প্রায় ২৫ জন নাবিক ছিল।’ তিনি জানান, গত ৩০ অক্টোবর ওই জাহাজটি ছিনতাই করা হয়। তবে নাবিক ও ট্যাংকার সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এএফপি।