সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পাঁচ জঙ্গি নিহতইয়েমেনে সেনাবাহিনীর ছোড়া কামানের গোলার আঘাতে আল-কায়েদার সন্দেহভাজন পাঁচ জঙ্গি নিহত হয়েছে। গতকাল শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। দক্ষিণাঞ্চলীয় জিনজিবার শহরে গত শুক্রবার এ ঘটনা ঘটে। ইয়েমেনের উপজাতীয় গোষ্ঠী ও সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। জঙ্গিরা দেশটিতে শরিয়া আইন চালু করতে চায়। দেশটির দক্ষিণ ও পূর্ব অংশে আল-কায়েদার সঙ্গে ওই জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হয়। এএফপি।৪৫ খনিশ্রমিক উদ্ধারচীনের একটি কয়লাখনিতে আটকে পড়া ৪৫ জন শ্রমিককে গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। হেনান প্রদেশের কিয়ানকিউ কয়লাখনিতে গত বৃহস্পতিবার এক বিস্ফোরণে আটজন নিহত হয়। জরুরি উদ্ধারকর্মীরা কয়েক শ মিটার খনন করে দুর্ঘটনাকবলিত ওই শ্রমিকদের কাছে পৌঁছাতে সক্ষম হন। টেলিভিশনে এই উদ্ধার অভিযান সরাসরি সম্প্রচার করা হয়। উদ্ধার হওয়া ওই শ্রমিকেরা বিস্ফোরণের পর ৩৬ ঘণ্টারও বেশি সময় আটকাবস্থায় ছিলেন। এএফপি।ভূমিকম্পচিলির উত্তরাঞ্চলে গতকাল শনিবার সকালে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক আট। তবে এতে স্থানীয় জনবসতি বা তামার খনিতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের প্রতিবেদনে বলা হয়, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিলির বন্দরনগর আন্তোফাগাস্তা থেকে ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, মাটির ৩৩ কিলোমিটার গভীরে। সরকারি সূত্র জানায়, ওই ভূমিকম্পে দেশের কয়েকটি এলাকায় মুঠোফোনের সেবা বাধাগ্রস্ত হয়। রয়টার্স।আকস্মিক বন্যায়ইতালির উত্তরাঞ্চলীয় বন্দরনগর জেনোয়ায় ভারী বর্ষণের ফলে দেখা দেওয়া আকস্মিক বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুসহ পাঁচজন একটি বাড়ির বারান্দায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু বন্যায় তাঁরা ভেসে যান। বন্যায় একজন নারীও ভেসে যান। শহরের বহু লোক এখনো নিখোঁজ রয়েছে। এ পরিস্থিতিতে লোকজনকে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। জেনোয়ার মেয়র মার্তা ভিনসেনজি বলেন, এই প্রাকৃতিক বিপর্যয় ছিল পুরোপুরি অপ্রত্যাশিত । বিবিসি।