সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকসম্রাট গ্রেপ্তারব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম ও পর্যটন শহর রিও ডি জেনিরোর একটি বস্তিতে অভিযান চালিয়ে পুলিশ মাদকসম্রাট অ্যান্তোনিও বনফিম লোপেজকে গ্রেপ্তার করেছে। লোপেজ শহরটির মাদক পাচারকারী দলের নেতা। তিনি ‘নেম’ নামেও পরিচিত। গত বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এ মাদক পাচারকারী একটি গাড়িতে করে শহর ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার হন। এর আগে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পেইক্সে ও কোয়েলহো নামের দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই ছিলেন লোপেজের ডান হাত। এএফপি। খনি বিস্ফোরণচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উনান প্রদেশে গতকাল বৃহস্পতিবার একটি কয়লাখনিতে বিস্ফোরণে কমপক্ষে ২০ শ্রমিক নিহত হয়েছেন। খনিতে আটকা পড়েছেন আরও অন্তত ২৩ জন। স্থানীয় একজন খনি নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা জানান, খনির ভেতরে আকস্মিকভাবে কয়লা ও গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে খনিমুখ বন্ধ হয়ে যায়। চীনের সরকারি বার্তা সংস্থা (সিএনএস) জানিয়েছে, বিস্ফোরণে ২০ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান ট্যান জিয়াওপেঙ জানান, আটকে পড়াদের জন্য ১৮ জন উদ্ধারকর্মী খনিতে নামানো হলেও গ্যাসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এএফপি।আত্মাহুতির চেষ্টানেপালে নির্বাসিত এক তিব্বতি গতকাল বৃহস্পতিবার শরীরে আগুন জ্বালিয়ে চীনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কাঠমান্ডু পুলিশের সাব-সুপারিনটেনডেন্ট শ্যাম গেয়ালি জানান, বৌদ্ধ ভিক্ষুদের মতো কাপড় পরা ২৫-২৬ বছরের এ বিক্ষোভকারী সঙ্গীসাথিসহ বৌদ্ধনাথ স্তুপা মন্দিরের সামনে জড়ো হয়ে চীনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তিনি নিজের শরীর তিব্বতের পতাকা দিয়ে আবৃত করে তাতে আগুন ধরিয়ে দেন। তবে তাঁর সঙ্গীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে দেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চীনে বৌদ্ধ ভিক্ষু ও সন্ন্যাসিনীরা গত মার্চ থেকে চীনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে একের পর এক শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতি দিয়েছেন। এএফপি।