সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার অভিযুক্তইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কোকে কর মওকুফ, চুরি ও বৈদেশিক রাজস্ব আত্মসাৎ সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দেশটির ইউনাইটেড এনার্জি সিস্টেমসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৯০ সালে তিনি এসব অপরাধ করেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগে নতুন করে অভিযুক্ত হওয়ায় অদূর ভবিষ্যতে তিমোশেঙ্কোর মুক্তি পাওয়ার সম্ভাবনা কমে গেছে। তিনি গত মাস থেকে সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন। দুর্নীতির দায়ে তাঁর এই সাজা হয়। বিবিসি।ধূমপান প্রতিরোধে...ধূমপান প্রতিরোধে এবার সিগারেটের মোড়কে ব্র্যান্ডের নাম ছাপা নিষিদ্ধ করে আইন পাস করেছে অস্ট্রেলিয়ার সিনেট। এখন থেকে ব্র্যান্ড লোগো বা রঙের পরিবর্তে সবুজ মোড়কে বিক্রি হবে সিগারেট। এ ছাড়া মোড়কে ছাপা থাকবে ধূমপানের ভয়ানক পরিণাম বিষয়ক বিভিন্ন ছবি। আগামী বছরের ডিসেম্বর থেকে এ আইন কার্যকর হবে। আনুষ্ঠানিকতার জন্য আইনটি বর্তমানে পার্লামেন্টের নিম্নকক্ষে পাঠানো হয়েছে। তবে তামাকের বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এ আইনকে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে। বিবিসি।আদালত ‘মর্মাহত’২৫০ জনের বেশি পাকিস্তানি নাগরিক বিনা বিচারে ভারতে আটক থাকার ঘটনায় ‘মর্মাহত’ বোধ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ভারতীয় কারাগারে বন্দী ওই ব্যক্তিদের কখনো বিচারের জন্য আদালতে দাঁড় করানো হয়নি। এর মধ্যে অন্তত একজন ১৯৬৫ সাল থেকে আটক রয়েছেন। বিনা বিচারে পাকিস্তানি নাগরিকদের আটক রাখার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারক আর এন লোধা। উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানি ওই নাগরিকদের আটক করা হয়। তাঁদের মধ্যে চারজন নারী রয়েছেন। এএফপি।৩১ আফগান গ্রেপ্তারইন্দোনেশিয়ায় পুলিশ অন্তত ৩০ জন আফগান শরণার্থীকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তিরা অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। গতকাল শুক্রবার এ তথ্য প্রকাশিত হয়। জাম্বি পুলিশের প্রধান ইয়াসির বলেন, সুমাত্রা দ্বীপের জাম্বি প্রদেশ থেকে গত বৃহস্পতিবার রাতে ৩১ আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। ২০ থেকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তিরা থাইল্যান্ড ও মালয়েশিয়া পেরিয়ে এসেছিলেন। এএফপি।১৭ বছর পরবিয়ের ছবিতে সাজানো একটি অ্যালবাম হারিয়ে যাওয়ার ১৭ বছর পর ফেরত পাওয়া গেছে। যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দা নাইজেল ও গিলিয়ান স্টুয়ার্ট দম্পতি ওই অ্যালবামটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন অনেক আগেই। গত মঙ্গলবার তাঁদের বাড়ির সামনে একটি প্লাস্টিক ব্যাগে কারা যেন ছবিগুলো রেখে যায়। সম্প্রতি ওই দম্পতি ২৫তম বিবাহবার্ষিকী উদ্যাপন করেন। গিলিয়ান বলেন, এত বছর পর অ্যালবামটি ফিরে পেয়ে তিনি বেশ অবাক হয়েছেন। রয়টার্স।৩০৯ দিন পরতুষার-ঝড়, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহ উপেক্ষা করে ক্রেনের ওপর ৩০৯ দিন অবস্থানের পর গত বৃহস্পতিবার নেমে এসেছেন দক্ষিণ কোরিয়ার শ্রমিক আন্দোলনের কর্মী কিম জিন-সুক। দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুসান শিপইয়ার্ডে হাজার হাজার সমর্থক তাঁকে অভিনন্দন জানান। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়ায় সরকারের ব্যবসাবান্ধব নীতি ও মজুরির পরিমাণ নিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে উদ্দীপনা জোগায় কিমের আন্দোলন। কিম দাবি করেন, দেশের জাহাজ নির্মাণকারী একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলনে তিনি জয়ী হয়েছেন। রয়টার্স।