সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আত্মঘাতীবোমাইরাকের রাজধানী বাগদাদে একটি থানায় গতকাল রোববার আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে হামলাকারীরা ওই স্থানে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিয়া-অধ্যুষিত আমিল এলাকায় পুলিশ কর্মকর্তারা কাজের পালাবদল করার সময় এ হামলার ঘটনা ঘটে। অন্যদিকে, বাগদাদের পূর্বাঞ্চলে পার্ক করা বোমাভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হলে টহলরত পুলিশের ছয়জন কর্মকর্তা আহত হন। রয়টার্স।গতিশীল করতেচীন তাদের দেশের রেলব্যবস্থাকে আরও গতিশীল করতে এ বছরের মধ্যে ১০ হাজার ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা গতকাল রোববার উচ্চাভিলাষী এ পরিকল্পনার কথা জানায়। দেশটির রেলওয়ে মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী হি হুয়ায়ু জানান, চীনে ১১ হাজার কিলোমিটারের বেশি দ্রুত চলাচলের রেলপথ থাকা দরকার। এই লক্ষ্যমাত্রা পূরণে দেশটি ১০ হাজার ২০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে এ বছরের মধ্যে নতুন চার হাজার ৬১৩ কিলোমিটার দ্রুত চলাচলের রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে। এএফপি।