সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
তসলিমার চাওয়াবাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের কন্যাশিশু কামনা করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘আমি ঐশ্বরিয়াকে ভালোবাসি। কিন্তু যখন আমি বলি, আমি চাই তিনি যেন কন্যাশিশুর জন্ম দেন, তখন লোকজন আমাকে জিজ্ঞেস করে, “কেন তুমি ঐশ্বরিয়াকে ঘৃণা করো”।’ কেন ঐশ্বরিয়ার জন্য কন্যাশিশু চাইছেন, এমন এক প্রশ্নের জবাবে তসলিমা বলেন, ‘ঐশ্বরিয়ার একটি কন্যাশিশু হলে তা লাখ লাখ দম্পতিকে তাঁদের কন্যাশিশুর ভ্রূণ হত্যা বন্ধে উৎসাহিত করতে পারে।’ টাইমস অব ইন্ডিয়া।চার কারাবন্দী নিহতপাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি আদালতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে গতকাল শনিবার চারজন বিচারাধীন কারাবন্দী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই একটি হত্যা মামলার আসামি ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আদালত চত্বরে পুলিশভ্যান থেকে ওই কারাবন্দীদের নামানোর সময় চারজন অজ্ঞাতনামা বন্দুকধারী গুলি চালায়। এতে কারাবন্দীদের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হামলাকারীদের তিনজন মোটরসাইকেলে করে পালিয়ে যায়; আর একজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।দুই পর্বতারোহীর মৃত্যুহিমালয় পর্বতমালার একটি পর্বতের চূড়ায় ওঠার পথে পড়ে গিয়ে দক্ষিণ কোরিয়ার দুই পর্বতারোহী নিহত হয়েছেন। কোরিয়ান আলপাইন ফেডারেশন জানায়, কিম হিউয়াং ও চাং জি-মিইয়ং নামের দুই পর্বতারোহী গত শুক্রবার হিমালয়ের চোলাতসি পাহাড়ের চূড়ায় ওঠার সময় পড়ে মারা যান। পরে অন্য দুই পর্বতারোহী তাঁদের লাশ উদ্ধার করেন। কিম হিউয়াং ও চাং জি-মিইয়ং ৩৬ ঘণ্টার মধ্যে ছয় হাজার ৪৪০ মিটার উচ্চতার চোলাতসির চূড়ায় পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন। এএফপি।