সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরণে নিহত ১০মিয়ানমারে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় দুই নারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশটির একটি সংবাদ সংস্থার খবরে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের রাজধানী মিটগিনিয়া শহরের একটি বাড়িতে গত রোববার রাতে এ বিস্ফোরণ ঘটে। সরকারি কর্মকর্তারা বলেন, এ সময় বাড়িটিতে আগুন ধরে যায় এবং তা পার্শ্ববর্তী দুটি এতিমখানায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিটিআই।পুলিশ সদস্য নিহতগাজা উপত্যকায় ইসলামি সংগঠন হামাসের একটি ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় পুলিশের এক সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। ফিলিস্তিনি জঙ্গিরা উপকূলীয় এলাকা থেকে ইসরায়েলের উত্তর অংশে একটি রকেট নিক্ষেপ করার পর গতকাল সোমবার এই পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, গাজায় সন্ত্রাসী কার্যকলাপের একটি কেন্দ্রস্থলে ওই হামলা চালানো হয়। পিটিআই।