সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাধাবোমা!’আফগানিস্তানের উত্তরাঞ্চলে ফারিয়াব প্রদেশে একটি গাধার শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণে পুলিশের এক সদস্য নিহত ও অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। দেশটিতে গাধা ব্যবহার করে বোমা হামলা চালানোর ঘটনা খুবই কম। তবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী এটা করে থাকে। ফারিয়াব প্রদেশের প্রধান পুলিশ কর্মকর্তা সাইদ মাসুদ ইয়াকুবি অবশ্য পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, ওই বোমা বিস্ফোরণে ১৮ জন আহত হয়েছে। এএফপি।ভবন ধসেচীনের হুনান প্রদেশে গত সোমবার রাতে এক অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ভবন ধসে ১০ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। ঘটনাস্থলেই আটজন মারা যায়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সে দেশের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এএফপি। সফল পরীক্ষাভারত গতকাল মঙ্গলবার সকালে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। অগ্নি-৪ নামের ওই ক্ষেপণাস্ত্র অন্তত এক টন ওজনের ওয়ারহেড বহন করে চীনের অভ্যন্তরে আঘাত হানার ক্ষমতা রাখে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) মুখপাত্র রবি গুপ্ত বলেন, ওডিশা রাজ্যের পরীক্ষা কেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল নয়টায় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এএফপি।নিলামে বিক্রিসুইজারল্যান্ডের জেনেভায় গত সোমবার নিলামে বেশ কয়েকটি বিলাসবহুল ঘড়ি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে। এর মধ্যে জেমস বন্ড সিরিজের চলচ্চিত্র লিভ অ্যান্ড লেট ডাই-এ অভিনয় করার সময় অভিনেতা রজার মুরের পরা রোলেক্স ঘড়িটিও রয়েছে। এটি বিক্রি হয়েছে দুই লাখ ১৯ হাজার ফ্রাঁতে। সুইস ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাটেক ফিলিপের ১৯৬৮ সালের তৈরি করা একটি হাতঘড়ি ২০ লাখ ফ্রাঁতে বিক্রি হয়েছে। ক্রিস্টির নিলামঘরে এই নিলামের আয়োজন করা হয়। এএফপি।