সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ডাকাতের লজ্জাবাড়িতে কলিংবেল চেপে ঢুকেছিল সশস্ত্র একজন ডাকাত। টের পেয়ে দুই শিশু তাদের নিজস্ব সঞ্চয় ওই ডাকাতকে দিয়ে দেয়। এতে লজ্জিত ডাকাত কোনো কিছু না নিয়েই পালিয়ে যায়। জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শোয়েনওয়েড শহরের ব্রেমেন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বলেন, ওই ডাকাত হয়তো অনুতপ্ত হয়েছিল। তাই সে অস্ত্র নামিয়ে চলে যায়। দুটি শিশুর বয়সই সাতের নিচে। অরেঞ্জ অনলাইন।প্রেমপত্রে চিনিভালোবাসার মানুষের কাছে তাঁরা এখনো কতটা ‘মিষ্টি’ তা বোঝানোর জন্য প্রেমপত্রের খামের ভেতর চিনি ছড়িয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে দুই কয়েদি। কিন্তু দুর্ভাগ্যক্রমে চিঠিগুলো কর্তৃপক্ষের হাতে চলে যায়। বিষয়টি নিয়ে বেশ শোরগোলও হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওয়াটারটাউন শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ চিঠির ভেতর থেকে কিছু বেরিয়ে আসার বিষয়টি খেয়াল করে নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয় পুলিশ ও অগ্নিনির্বাপক সংস্থার অনুসন্ধানে চিঠিগুলো থেকে চিনি ও লেমোনেড মিশ্রণ পাওয়া যায়। দুই কয়েদির নাম জাফর টর্কপৌর ও ডেসমন্ড ম্যাকনেইল। এপি।