সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
রক্ষণশীলদের জয়স্পেনের পার্লামেন্ট নির্বাচনে মারিয়ানো রাজয়ের নেতৃত্বাধীন রক্ষণশীল দল পপুলার পার্টি (পিপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ঋণসংকটে জর্জরিত স্পেনের অর্থনৈতিক দুরবস্থা ও বেকারত্ব সমস্যা দূর করাই হবে রাজয়ের জন্য বড় চ্যালেঞ্জ। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, সমনে যে কঠিন দায়িত্ব রয়েছে, তা পালনে তিনি সচেতন। অর্থনীতি পুনরুদ্ধার করে ইউরোপে স্পেনের সম্মানজনক অবস্থান ফিরিয়ে আনতে সবাইকে অবশ্যই এক হয়ে কাজ করতে হবে। দেশটিতে ২০০৪ সাল থেকে ক্ষমতায় থাকা সোশ্যালিস্ট পার্টি পরাজয় মেনে নিয়েছে। বিবিসি।নিষিদ্ধ করায় মামলা সিগারেটের ব্র্যান্ড নাম ও লোগোসংবলিত রঙিন মোড়ক নিষিদ্ধ করে নতুন আইন অনুমোদন করায় অস্ট্রেলীয় সরকারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তামাক বাজারজাতকারী প্রতিষ্ঠান ফিলিপ মরিস। সরকারের দাবি, ২০১২ সাল থেকে কার্যকর হতে যাওয়া আইনটি অস্ট্রেলিয়ার ইতিহাসে জনস্বাস্থ্যবিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিলিপ মরিস এশিয়া (পিএমএ) জানায়, এই আইন দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির পরিপন্থী। হংকং-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির অধীনে বিষয়টি নিষ্পত্তির জন্য অস্ট্রেলীয় সরকারকে নোটিশ দেওয়া হয়েছে। স্থানীয় আইন অনুযায়ী বিষয়টি মীমাংসার জন্য পিএমএর অস্ট্রেলিয়া শাখার পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হবে। বিবিসি।