সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের অনৈতিকতাযুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিশুদের নগ্ন দৃশ্য ধারণ করতে বাথরুমে গোপন ক্যামেরা স্থাপন করেছিলেন। ক্যামেরা থেকে সেসব দৃশ্য আবার নিজের কম্পিউটারে সংরক্ষণ করতেন। তবে শেষ পর্যন্ত অনৈতিক এই কাজ করতে গিয়ে ধরা পড়েছেন রবার্ট ব্রুক নামের ওই শিক্ষক। অশ্লীল ভিডিওচিত্র ধারণ ও সংরক্ষণের দায়ে তাঁকে ৩০ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এএফপি।সমর্থকদের কাণ্ডচীনের স্পষ্টবাদী শিল্পী আই উয়েইউইর সমর্থকেরা নিজেদের বিবস্ত্র ছবি অনলাইনে প্রকাশ করেছেন। অশ্লীলতার অভিযোগে উয়েইউইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ায় সমর্থকেরা তাঁর পাশে দাঁড়ানোর জন্য এই অভিনব পথ বেছে নেন। প্রায় তিন মাস ধরে আটক উয়েইউইর সমর্থনে একটি ব্লগে অসংখ্য নগ্ন বা অর্ধনগ্ন ছবি প্রকাশ করে সরকারের উদ্দেশে লেখা হয়, ‘নগ্নতাই অশ্লীলতা নয়।’ এ ছাড়া শিল্পীর বিপুল পরিমাণ বকেয়া কর পরিশোধের সাহায্যার্থে সমর্থকেরা চলতি মাসে প্রায় ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দেন। এএফপি।