সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হিটলার ইহুদি!জার্মানির সাবেক একনায়ক অ্যাডলফ হিটলারের একটি পাসপোর্টে তাঁকে ‘ইহুদি’ ও ‘চিত্রশিল্পী’ হিসেবে উল্লেখ করা হয়েছে! তবে পাসপোর্টটি আসল নয়, ভুয়া। এতে বিশেষ পরিচিতি চিহ্ন হিসেবে হিটলারের ‘ছোট গোঁফের’ কথাও লেখা রয়েছে। কাগজপত্র জাল করায় নিজেদের দক্ষতা দেখাতে এই পাসপোর্ট তৈরি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর সদস্যরা। বর্তমানে এটি যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভসে প্রদর্শিত হচ্ছে। অরেঞ্জ অনলাইন।ফিরবেন না থাকসিনথাইল্যান্ডের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা বলেছেন, আপাতত তাঁর দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ায় ব্যক্তিগত সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। থাকসিন বলেন, ২০০৬ সালের অভ্যুত্থানে তিনি অবিচারের শিকার হয়েছিলেন। সমস্যা পুরোপুরি না মেটা পর্যন্ত তিনি দেশে ফিরবেন না। সমস্যা নয়, তিনি সমাধানের অংশ হতে চান। এএফপি।