সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের জন্যকোন মানসিক পরিস্থিতিতে মানুষের শরীরের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের লেখায় ফুটে উঠেছে। তাই চিকিৎসকদের শেক্সপিয়ারের কাজগুলো পড়া উচিত। একটি অপ্রচলিত স্বাস্থ্য সমীক্ষায় এই দাবি করা হয়েছে। পশ্চিম ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের চিকিৎসক কেনেথ হিটন শেক্সপিয়ারের প্রধান ৪২টি গ্রন্থ এবং সমসাময়িক লেখকদের একই ধরনের আরও ৪৬টি গ্রন্থ পড়েছেন। এএফপি।কফিনে ঘণ্টাইতালিতে লাশ চুরির আশঙ্কায় অন্ত্যেষ্টিক্রিয়ার সরঞ্জাম প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান শবাধারে ঘণ্টার ব্যবস্থা চালু করেছে। গোরখোদকদের উপস্থিতি শনাক্ত করে ঘণ্টা বাজানোর মাধ্যমে পুলিশকে সতর্ক করার জন্য আর্ট ফিউনারেল ইতালি নামের প্রতিষ্ঠানটি এই ব্যবস্থার প্রচলন করেছে। উত্তরাঞ্চলীয় কারাভাজ্জিও শহরে প্রতিষ্ঠানটির প্রধান পাওলো ইমেরি জানান, লাশ চুরির তৎপরতার সময় যে কম্পনের সৃষ্টি হয়, তা এমআইকেই ব্যবস্থা নামে একটি পর্যবেক্ষণযন্ত্র শনাক্ত করবে এবং ঘণ্টা বেজে উঠবে। এই ব্যবস্থার জন্য বছরে গ্রাহকদের এক হাজার থেকে তিন হাজার ইউরো খরচ হবে। এএফপি।