সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সাগরে ৩৩ দিনদিগ্ভ্রান্ত হয়ে প্রশান্ত মহাসাগরে টানা ৩৩ দিন ভাসার পরও জীবিত রয়েছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ কিরিবাতির দুই নাবিক। তাঁদের নৌকাটি প্রায় ৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে প্রতিবেশী মার্শাল দ্বীপপুঞ্জের একটি নির্জন উপহ্রদে পৌঁছায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার হওয়া দুই নাবিকের বয়স ৫৩ ও ২৬ বছর। তবে তাঁদের নাম বা বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মার্শাল দ্বীপপুঞ্জের সমুদ্র নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জর্জ ম্যাকেঞ্জি গতকাল শুক্রবার জানান, গত ২২ অক্টোবর কিরিবাতির ওই দুই নাবিক নিখোঁজ হন। এএফপি।গাঁজা রাখার সাজাইন্দোনেশিয়ার একটি আদালত গতকাল শুক্রবার গাঁজা রাখার দায়ে এক অস্ট্রেলীয় বালককে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। ১৪ বছর বয়সী ওই বালক গত অক্টোবর মাসে ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে গিয়েছিল। তার কাছে ৩ দশমিক ৬ গ্রাম গাঁজা পাওয়া যাওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়। একজন কৌঁসুলি জানান, কারাগারে এরই মধ্যে সে দুই মাস কাটিয়ে ফেলেছে। তাই ডিসেম্বরের শুরুতেই সে মুক্তি পাবে। ওই বালকের আইনজীবী জানান, আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন না বলে জানিয়েছেন তার বাবা-মা। রয়টার্স।