সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ফিলিস্তিনিকে হত্যাইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় উপকূলে গতকাল সোমবার একটি নৌকায় গুলি চালিয়ে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনের হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানায়। সূত্র জানায়, ইসরায়েলি সেনারা গানবোট ও হেলিকপ্টার থেকে গুলি করে তাঁদের হত্যা করে। নিহত ব্যক্তিদের লাশ গাজা হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইসরায়েলের একজন সেনা মুখপাত্র জানান, ডুবুরির পোশাকপরা সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যদের বহনকারী একটি নৌকায় নৌবাহিনীর টহলদল কয়েকজনের ওপর গুলি চালিয়েছে। এএফপি।টর্নেডোর আঘাতেযুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যে শনিবার রাতে ও রোববার ভোরে টর্নেডোর আঘাতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। ঝড়ের পর মিশিগানের একটি পরমাণু জ্বালানি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, টলেডোর লেক টাউনশিপে ঝড়ে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। টাউনশিপে কমপক্ষে ৫০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানান, ঝড়ে টাউনশিপের পুলিশ ভবনের জানালা খুলে উড়ে গেছে। ইলিনয়ে আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফপি।