সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রথমদক্ষিণ কোরিয়ায় কর্মক্ষেত্রে বারবার যৌন হয়রানির শিকার এক নারীকে ক্ষতিপূরণ দেওয়া হবে। গতকাল শনিবার দেশটির শ্রমিক কল্যাণ সংস্থা এ কথা জানায়। এ ক্ষেত্রে তাঁর বিষয়টি ‘কর্মক্ষেত্রে আহত’ হওয়ার ঘটনা বলে বিবেচিত হবে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা সূত্রে এ তথ্য জানা যায়। সে দেশে কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার কোনো নারীর জন্য এ ধরনের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত এটাই প্রথম। ওই নারী অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে তাঁর দুই পুরুষ সহকর্মী তাঁকে যৌন হয়রানি করে আসছিলেন। এএফপি।