সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভোচারীর পনিরডাচ নভোচারী আন্দ্রে কুইপার্সের জন্য মহাকাশে পাঁচ কেজি ওজনের পনির থাকছে। আগামী ২১ ডিসেম্বর মহাকাশ স্টেশনের উদ্দেশে আরও দুই নভোচারীর সঙ্গে যাত্রা করবেন কুইপার্স। উৎপাদনকারী প্রতিষ্ঠানের মুখপাত্র হেনরিয়েটা ওয়েস্টল্যান্ড বলেন, ‘আন্দ্রে আমাদের পনির খুব পছন্দ করেন জানিয়ে চিঠি দেন। তাঁর জন্য এই পনির পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হয়েছে।’ ইতিমধ্যে গত অক্টোবরে কাজাখস্তান থেকে পাঁচ কেজি পনির আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে। বিখ্যাত ওল্ড আমস্টারডাম পনির ৭০টি দেশে রপ্তানি করা হয়। এএফপি।স্যাটেলাইট উৎক্ষেপণরাশিয়ার প্রোটন-এম রকেটের মাধ্যমে চীনের একটি অত্যাধুনিক এশিয়াস্যাট ৭ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল শনিবার এটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করে। এই স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে অবদান রাখবে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে টেলিভিশনে খবর পরিবেশনের সীমানা সম্প্রসারিত হবে। স্যাটেলাইটটি কাজাখস্তানের বাইকোনুর মহাকাশকেন্দ্র থেকে উৎক্ষেপণের পর গ্রিনিচমান সময় ভোর চারটা ২৩ মিনিটে কক্ষপথে পৌঁছায়। এএফপি।