সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ সাশ্রয়ে অন্তর্বাস!দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং-বাক তাঁর কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ দিয়েছেন। এ জন্য তিনি বৈদ্যুতিক হিটার বন্ধ করে উষ্ণ অন্তর্বাস পরছেন। বিদ্যুৎ সংকট মোকাবিলায় এ পদ্ধতি গ্রহণ করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। ওই অন্তর্বাস প্রথম দিকে কিছুটা অস্বস্তিকর মনে হয়েছিল বলে গতকাল সোমবার বেতার ভাষণে স্বীকার করেন লি। আসন্ন শীতে ব্যাপক চাহিদার কথা বিবেচনায় রেখে চলতি মাসে বিদ্যুৎসাশ্রয়ী একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া সরকার। অতিরিক্ত চাহিদার চাপ সামলাতে না পেরে গত সেপ্টেম্বরে দেশের বহু স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এএফপি।