সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিটলারের চাদর জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের বিছানার চাদর ও বালিশের কভার নিলামে উঠছে। যুক্তরাজ্যের ব্রিস্টলে এই নিলামের আয়োজন করা হচ্ছে। হিটলারের ওই চাদরে স্বস্তিকা (না ৎসিবাদের প্রতীক) এবং তাঁর নামের অদ্যাক্ষর এ এবং এইচ অঙ্কিত রয়েছে। বালিশের কভারসহ সাবেক ওই একনায়কের চাদরটির দাম নিলামে দুই থেকে তিন হাজার পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিছানার চাদরটি দৈর্ঘ্যে ৬৬ ও প্রস্থে ৪৯ ইঞ্চি। বালিশের কভার ৩০ বর্গইঞ্চির। নিলাম সহকারী স্টেলা লিয়নস বলেন, হিটলারের বাসভবনে অনেক কর্মী ছিলেন। তাঁদের মধ্যে কেউ এই চাদর ও বালিশের কভার বাইরে নিয়ে এসে থাকতে পারে। এগুলো পুরোনো ও মলিন দেখাচ্ছিল। বিবিসি, ডেইলি মেইল অনলাইন।ফুগা-কারিন পাসজাপানের পুলিশ বাহিনীতে পুডল জাতের এক জোড়া ছোট্ট কুকুর নিয়োগ করা হবে। ফুগা ও কারিন নামের ওই কুকুর দুটির বয়স যথাক্রমে দুই ও এক বছর। নিয়োগ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে বলে জানান টোট্টোরি এলাকার পুলিশের একজন মুখপাত্র। পার্বত্য এলাকায় ভ্রমণে গিয়ে হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করবে প্রশিক্ষণপ্রাপ্ত ফুগা ও কারিন। এএফপি।