সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
চিত্র প্রদর্শনীবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিনিকেতনে একটি বিশেষ চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এতে কবির আঁকা ৩৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল গত মঙ্গলবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। রবীন্দ্রনাথের আঁকা দুর্লভ ছবিগুলো দেখে রাষ্ট্রপতি মুগ্ধ হন। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের আঁকা চিত্রকর্মের এটিই প্রথম প্রদর্শনী। কলকাতা প্রতিনিধি।কবর খুঁড়ে চুরির্যান্ডাল জাউরডানের শেষ ইচ্ছে অনুযায়ী তাঁর প্রিয় গিটারটি সমাহিত করা হয়েছিল কবরে। কিন্তু কবর খুঁড়ে ওই ফেন্ডার টেলিকাস্টার গিটারটি চুরি করেন সমাধিক্ষেত্রের কর্মী স্টিভেন কনরাড। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে গত ২৩ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। গত সোমবার এই চুরির দায় স্বীকার করেছেন স্টিভেন। এতে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এ ব্যাপারে স্টিভেন বলেন, ‘মনে হয়েছিল, যেভাবেই হোক গিটারটি আমার চাই।’ রয়টার্স।