সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাকসিনের পাসপোর্টদুবাইয়ে অবস্থানরত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কয়েক সপ্তাহের মধ্যে তাঁর থাই পাসপোর্ট ফেরত পেতে পারেন। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুরাপং তাওইজাকচাইকুল এ কথা জানান। তিনি বলেন, তাঁরা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখছেন, থাকসিনের পাসপোর্টটি ফেরত দেওয়া যেতে পারে। থাকসিনের জন্য এটি নতুন বছরের উপহার হতে পারে। রয়টার্স।গাড়িবোমা হামলায়আফগানিস্তানে ন্যাটোর একটি ঘাঁটির প্রবেশমুখে গতকাল শুক্রবার সকালে শক্তিশালী আত্মঘাতী গাড়িবোমা হামলায় একজন নিহত ও একজন বিদেশি সেনাসহ ৭০ জন আহত হয়েছেন। রাজধানী কাবুলের দক্ষিণে লগর প্রদেশের মুহাম্মদ আগা জেলায় সংঘটিত ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। শক্তিশালী ওই বোমা বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। লোগার প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক জারিফ নায়েবখাইল জানান, আহত ৭০ জনকে প্রদেশের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফপি।পুলিশে ঢুকতেতাঁর উচ্চতা পুলিশের জন্য সর্বনিম্ন উচ্চতা ১৬৫ সেন্টিমিটারের কম। এ জন্য তিনি বেছে নেন বিকল্প পথ। মাথায় কাপড় রেখে পরচুলা দিয়ে ঢেকে উচ্চতা বাড়ান। তারপর গিয়ে দাঁড়ান পুলিশে ভর্তি-ইচ্ছুকদের লাইনে। কিন্তু বিধিবাম। পুলিশের কর্মকর্তারা ঠিকই ধরে ফেলেন তাঁর জালিয়াতি। গত বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ে এ ঘটনার জন্ম দেন নিলেশ রামলাল বারি নামের একজন যুবক। তাঁকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এএফপি।