সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরানহা বিক্রি করায়রাক্ষুসে মাছ পিরানহা বিক্রি করার সময় ফিলিপাইনে পাঁচ ব্যক্তিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা অন্তত ৬২টি জীবন্ত পিরানহা দ্রুত মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। নিষিদ্ধ মাছ আমদানির দায়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছয় মাস থেকে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে পুলিশ জানিয়েছে। মাছগুলো কোনোক্রমে আশপাশের জলাশয়ে চলে যেতে পারলে স্থানীয় মাছ ও মানুষের জন্য বিরাট হুমকির কারণ হতো। পিরানহার মূল উৎস দক্ষিণ আমেরিকা। এই মাছ অত্যন্ত দ্রুত বংশবিস্তার করে। এএফপি।আগামী সপ্তাহে বৈঠককানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। ওয়াশিংটনে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। এতে দ্বিপক্ষীয় একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানান কানাডার কয়েকজন সরকারি কর্মকর্তা। সীমান্তে টহল হ্রাস, গোয়েন্দা তথ্য বিনিময় ও আন্তমহাদেশীয় নিরাপত্তার বিষয়গুলো ওই চুক্তিতে অন্তর্ভুক্ত হবে। এএফপি।