সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি অবস্থা জারিপেরুর উত্তরাঞ্চলে অবস্থিত গোলযোগপূর্ণ একটি খনি এলাকার চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট অলান্তা হুমালা গত রোববার এ ঘোষণা দেন। এ জরুরি অবস্থা দুই মাস বলবৎ থাকবে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নিউমন্ট ওই এলাকায় একটি উন্মুক্ত খনি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। স্থানীয় পরিবেশবাদীরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। এ ছাড়া সেখানে ১১ দিন ধরে শ্রমিক ধর্মঘট হয়। এএফপি।নারী ব্লগার গ্রেপ্তারসিরিয়ায় একজন নারী ব্লগারকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে। রাজান ঘাজ্জাবি নামের ওই নারী গতকাল সোমবার জর্ডান সীমান্ত থেকে গ্রেপ্তার হন। আরব বিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতা-বিষয়ক একটি কর্মশালায় যোগ দিতে তিনি জর্ডানে যাচ্ছিলেন। সিরিয়ার সংবাদমাধ্যম-সংশ্লিষ্ট সংগঠন রাজানের মুক্তির দাবি জানিয়েছে। ২০০৯ সাল থেকে নিজের ব্লগে নিয়মিত লিখছেন ৩০ বছর বয়সী রাজান। সর্বশেষ ব্লগে তিনি সহযোগী ব্লগার হুসেইন গ্রেইরের মুক্তির দাবি জানান। হুসেইনকে ৩৭ দিন ধরে কারাবন্দী রাখা হয়েছে। এএফপি।