সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কমিটি গঠনথাইল্যান্ডে রাজতন্ত্রবিরোধী ওয়েবসাইটগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে দেশটির উপপ্রধানমন্ত্রী চালের্ম ইউবুমরাঙ্গ গতকাল বুধবার জানান। তিনি জানান, চলতি সপ্তাহেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তিনি জানান, এ ধরনের ওয়েবসাইটগুলোর কোনোটি যদি বিদেশ থেকে পরিচালিত হয় এবং তাঁদের পক্ষে বন্ধ করা সম্ভব না হয়, তবে থাইল্যান্ড থেকে যেন সেটি খোলা না যায় এমন উদ্যোগ নেবে সরকার। -এএফপি। আগুন লাগানোর চেষ্টাফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুসের বুরকিন গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। ইসরায়েলি পুলিশ জানায়, গতকাল ভোরে একটি জলন্ত টায়ার মসজিদটিতে ঢোকার পথ দিয়ে গড়িয়ে দেওয়া হয়। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানায়, মসজিদটির বাইরের দিকের দেওয়ালে আরববিরোধী বিভিন্ন স্লোগান লেখা ছিল। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। -এএফপি।