সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
টুইটারে মিউং বাকসামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইটে টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক। গত সপ্তাহে স্থানীয় নির্বাচনে দলের বিপর্যয়ের পর তাঁর জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে তাঁর কার্যালয় এই অ্যাকাউন্ট খুলেছে। ২ জুন দেশব্যাপী অনুষ্ঠিত প্রাদেশিক গভর্নর ও সিটি মেয়রের ১৬টি পদে নির্বাচনে বাকের দল পায় মাত্র ছয়টি পদ। বাকের কার্যালয় জানায়, জনগণের সঙ্গে প্রেসিডেন্টের যোগাযোগ বাড়াতে সাহায্য করবে টুইটার। এএফপি।ক্যাঙারুর মাংসপেরুর সরকার অস্ট্রেলিয়া থেকে ক্যাঙারুর মাংস আমদানির অনুমোদন দিয়েছে। কর্মকর্তারা সোমবার এ কথা জানিয়েছেন। নতুন সরকারের পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য কর্মকর্তারা অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ও সেখানে বেড়ে ওঠা ক্যাঙারুর মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন। অনেক দেশে গরুর মাংসের বিকল্প এই লাল রঙের মাংসে চর্বির পরিমাণ কম। এএফপি।