সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নখ উপড়ে ফেলায়বৃদ্ধ রোগীদের পায়ের আঙুলের নখ উপড়ে ফেলার দায়ে জাপানে একটি হাসপাতালের এক নারীকর্মীকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত বুধবার কিয়েটো ডিস্ট্রিক্ট কোর্ট জানান, গত আগস্টে আকেমি সাতো নামের কিয়োটো হাসপাতালের ওই কর্মী, নিজের ‘বিষণ্নতা লাঘবের’ জন্য মানসিক ভারসাম্যহীন চার রোগীর পায়ের নখ উপড়ে ফেলেন। এসব রোগীর কয়েকজনের বয়স নব্বইয়ের কোঠায়। এর আগে অন্য একটি হাসপাতালে কাজ করার সময় একই ধরনের অপরাধে সাতোকে তিন বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়। এএফপি।হেলিকপ্টার বিধ্বস্তযুক্তরাষ্ট্রে হুভার ড্যাম দেখতে যাওয়ার সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার আরোহী নিহত হয়েছেন। গত বুধবার নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসের কাছে পার্বত্য এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিসের এক মুখপাত্র জানান, বুধবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হলেও প্রতিকূল অবস্থার কারণে তৎপরতা বন্ধ করা হয়েছে। এএফপি।পুলিশ হয়েওবিপুল পরিমাণে মাদকদ্রব্য আমদানির চেষ্টার অভিযোগে অস্ট্রেলিয়ায় গতকাল বৃহস্পতিবার একজন সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্ক স্টানডেন নামের ওই ব্যক্তি নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ক্রাইম কমিশনের সহকারী পরিচালক ছিলেন। ২০০৮ সালে কর্মরত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এনএসডব্লিউ সুপ্রিম কোর্ট জানান, পাকিস্তান থেকে ৩০০ কেজি মাদকদ্রব্য আমদানির চেষ্টা করেছিলেন স্টানডেন। এএফপি।