সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাক্ত দুধের কারণেদুধে বিষাক্ত রাসায়নিক উপাদান মেশানোর দায়ে গতকাল শুক্রবার চীনে এক নারীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই নারীর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এর আগে তাঁদের রাসায়নিক উপাদান মেশানো দুধ খেয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আরও ৩৬টি শিশু। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গত এপ্রিলে গানসু প্রদেশে মা জিয়াওলিং ও উ গুয়াংকয়ান নামের ওই দম্পতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের খামারে উৎপাদিত দুধে রাসায়নিক উপাদান মেশান। রয়টার্স।স্মার্টফোনে চলচ্চিত্রযুক্তরাষ্ট্রের একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা স্মার্টফোনের উপযোগী করে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ধারণা করা হচ্ছে, এটি স্মার্টফোনের উপযোগী কাহিনিচিত্র। ১৬ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন অভিনেত্রী জেনা রোল্যান্ডস। শুধু নকিয়া এন-৮ মুঠোফোন ব্যবহার করে এই চলচ্চিত্র ধারণ করা হয়েছে। চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে এর পরিচালক হুম্যান খলিলি বলেন, প্রযুক্তি খুব দ্রুত বিকশিত হচ্ছে এবং মুঠোফোন এমন জিনিসে পরিণত হচ্ছে, যার দ্বারা সবকিছুই করা সম্ভব। এএফপি।