সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলিন্ডার বিস্ফোরণেপাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বেহারি জেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনার সময় একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে তিন শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। জেলার পুলিশ-প্রধান জানান, একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর ওই ভ্যানের গ্যাস সিলিন্ডারে (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) বিস্ফোরণ ঘটে। এ সময় ভ্যানে আগুন ধরে যায়। এতে জীবন্ত দগ্ধ হয়ে ওই সব ব্যক্তির মৃত্যু হয়। আহত হয়েছে আরও ১৫ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এএফপি।ব্যর্থ হয়েছেমাদক পাচার-সংক্রান্ত সহিংসতার কারণে চলতি বছর লাতিন আমেরিকাজুড়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বিশ্লেষকদের ধারণা, আঞ্চলিক মাদকবিরোধী-নীতি ব্যর্থ হওয়ায় এ ধরনের প্রাণহানি ঘটছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক হাইকমিশনার লুইস আরবার বলেন, যেসব আন্তর্জাতিক বিষয় লাখ লাখ মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে, এর মধ্যে মাদক পাচার অন্যতম। গত জুনে গ্লোবাল কমিশন অন ড্রাগ পলিসির এক প্রতিবেদনে বলা হয়, মাদকবিরোধী-নীতি আবার বিবেচনা করা উচিত। এএফপি।বিমান বিধ্বস্ত হয়েফিলিপাইনের একটি বস্তিতে গতকাল শনিবার একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওই বস্তিতে আগুন লেগে তিন শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ২০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে বিমানের পাইলট ও তাঁর সহকারী রয়েছেন। অন্যরা সবাই ওই বস্তির বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা জানান, প্রথমে বিমানটি ওই বস্তির একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর আশপাশের অন্যান্য বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এএফপি।