সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি পতাকাজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সদর দপ্তরে কাল মঙ্গলবার ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রবল আপত্তি সত্ত্বেও ফিলিস্তিনকে ইউনেসকোর সদস্যপদের স্বীকৃতি দেওয়া হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত থাকবেন। এ ঘটনাকে অনেকেই ফিলিস্তিনের জাতিসংঘের সদস্যপদ পাওয়ার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। ইউনেসকো বলেছে, সংস্থায় ফিলিস্তিনের সদস্যপদ প্রাপ্তি উপলক্ষে পতাকা উত্তোলনের বিষয়টি প্রতীকী উৎসব। এএফপি।ক্যানসারের কারণযুক্তরাজ্যে প্রতিবছর যত মানুষ ক্যানসারে আক্রান্ত হয়, শুধু ধূমপান ও মদ্যপান ত্যাগ এবং খাদ্যাভ্যাস বদলালে এ সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। ক্যানসার রিসার্চ ইউকের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। সম্প্রতি প্রতিবেদনটি ব্রিটিশ জার্নাল অব ক্যানসার-এ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ধূমপান ক্যানসারের অন্যতম বড় কারণ। ক্যানসারে আক্রান্ত মানুষের মধ্যে শুধু ধূমপানের জন্য ২৩ শতাংশ পুরুষ ও ১৫ দশমিক ৬ শতাংশ নারী আক্রান্ত হয়। বিবিসি।দাঙ্গার মাশুলগ্রিসের উনিশ শতকের একটি ঐতিহ্যবাহী পাঁচতারকা হোটেল গ্রান্দে ব্রেতাগনে। উইনস্টন চার্চিলসহ বিশ্বের অনেক নামীদামি অতিথি ওই হোটেলে গেছেন। তবে সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার কারণে এই হোটেলটির অবস্থা এখন খুব নাজুক। বিক্ষোভকারীরা এথেন্সের সিনতাগমা স্কয়ারে অবস্থিত ওই হোটেলটিকে তাদের ইটপাটকেল নিক্ষেপের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর মধ্যে হোটেলের প্রবেশদ্বার ছয়বার মেরামত করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মেরামত খরচ পাঁচ লাখ ইউরো ছাড়িয়ে গেছে। এ ছাড়া বিক্ষোভের কারণে আগাম ভাড়া নেওয়া বাতিল হওয়ায় বিপুল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। এএফপি।