সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের অস্বীকারপাকিস্তান সরকারের সঙ্গে তেহিরক-ই-তালেবানের শান্তি আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁরা বলেছেন, জঙ্গিরা অস্ত্র পরিত্যাগ করে আত্মসমর্পণ করলেই কেবল তাদের সঙ্গে আলোচনা সম্ভব। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিবিসিকে বলেন, যারা সহিংসতা ছেড়ে আত্মসমর্পণ করবে, তাদের জন্য আলোচনার দরজা খোলা। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকও একই কথা বলেন। পাকিস্তানি তালেবানের উপপ্রধান ফকির মোহাম্মদ গত শনিবার বলেছিলেন, তাঁরা সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছেন। রয়টার্স।গুজব ছড়ানোয়বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে—অনলাইনে এমন গুজব ছড়ানোর অভিযোগে চীনে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, হুনান প্রদেশের দুজন ব্যক্তি ইন্টারনেটে একটি ভিডিওচিত্র আপলোড করেন। সেখানে বিপুল পরিমাণ পুলিশ ও একটি বিয়ের অনুষ্ঠানের লোকজনকে পাশাপাশি দেখা যায়। বিষয়টি অনলাইনে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ আরও জানায়, ভিডিও ক্লিপের ওই ঘটনাটি ছিল কাকতালীয়। পুলিশ কর্মকর্তারা প্রশিক্ষণ শেষে ওই বিয়ের অনুষ্ঠানের পাশ দিয়ে যাওয়ার সময় ভিডিওচিত্রটি ধারণ করা হয়েছে। রয়টার্স।