সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো সুলতান আবদুল হালিম মুয়াদজাম শাহ দ্বিতীয় মেয়াদের জন্য মালয়েশিয়ার রাজা নির্বাচিত হয়েছেন। দেশটিতে দ্বিতীয় মেয়াদে কোনো ব্যক্তির রাজা নির্বাচিত হওয়ার ঘটনা এটাই প্রথম। গতকাল মঙ্গলবার কুয়ালালামপুরে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধান বিচারপতি সুলতান আবদুল হালিমকে পাঁচ বছরের জন্য রাজা হিসেবে নিয়োগ দেন। এর আগে ১৯৭০ সালে সুলতান আবদুল হালিম প্রথমবার মালয়েশিয়ার রাজা হন। রয়টার্স।চরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের কয়েকজন কর্মকর্তা লেবাননে গুপ্তচরবৃত্তি করছেন বলে অভিযোগ করেছে শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার রাতে লেবাননের টিভি কেন্দ্র আল-মানারে ওই মার্কিন গোয়েন্দাদের নাম প্রকাশ করেছে হিজবুল্লাহ। এ সময় স্টারবাক্স ও পিৎজাহাটে সিআইয়ের কর্মকর্তা ও তথ্যদাতাদের মধ্যে বৈঠকের বিষয়টি উপস্থাপন করা হয়। তবে সিআইয়ের একজন মুখপাত্র ওই অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি।