সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
১৫ বছর পরচীনের একটি জেল থেকে পালানোর প্রায় ১৫ বছর পর পুলিশের হাতে ধরা পড়েছেন এক আসামি (৪১)। চীনের হেবেই ও হেনান প্রদেশজুড়ে খুন, ডাকাতি, চুরি, ধর্ষণসহ একাধিক অভিযোগে ১৯৯৭ সালে লি জুনলিন নামের ওই আসামির বিচার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লি ও সাবেক এক খনি শ্রমিকসহ তাঁর ১০ সঙ্গী কারাগারে ১৩ মিটার সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যান। এ ঘটনার পর লি তাঁর নাম পাল্টে সানজি প্রদেশের ইয়ানান শহরে গিয়ে স্থানীয় এক নারীকে বিয়ে করেন। ইতিমধ্যে তাঁদের চার সন্তানও হয়। এএফপি।বিড়ালছানা হত্যার দায়েমাইক্রোওয়েভে ঢুকিয়ে বিড়ালছানাকে হত্যার দায়ে গত বুধবার এক ব্রিটিশ নারীকে ১৬৮ দিন সাজা দিয়েছেন লন্ডনের আদালত। জিনা রবিনস (৩১) নামের ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি গত বছরের ১৫ ফেব্রুয়ারি বাড়িওয়ালি সারাহ নাটনের ১০ সপ্তাহ বয়সী একটি কালো ও সাদা রঙের বিড়ালছানাকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে হত্যা করেন। তবে রবিনসের দাবি, দুর্ঘটনাবশত ওই বিড়ালটি মাইক্রোওয়েভে আটকা পড়ে এবং এর দরজা বন্ধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এএফপি।