সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আইন পাসইন্দোনেশিয়ায় উন্নয়নমূলক কাজে গতি বাড়াতে পার্লামেন্টে গতকাল শুক্রবার একটি ভূমিবিষয়ক আইন পাস হয়েছে। এ আইনের আওতায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সরকারি প্রকল্পের জন্য বেসামরিক মানুষের জমি অধিগ্রহণ করা যাবে। পার্লামেন্টের আইনপ্রণেতা দারিয়াতমো মারদিয়ানতো এক বিবৃতিতে বলেন, ‘এই আইনের কারণে এখন অবকাঠামোর উন্নয়ন সহজ হবে। এতে সাধারণ মানুষেরও উপকার হবে।’ এএফপি। সাংবাদিক হত্যারাশিয়ার দাগেস্তানে গতকাল শুক্রবার বন্দুকধারীরা একজন বিশিষ্ট সাংবাদিককে গুলি করে হত্যা করেছে। তাঁর নাম খাদঝিমুরাদ কামালভ। তিনি দাগেস্তানের চেরনোভিক সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা এবং পত্রিকাটির প্রকাশনা সংস্থা সোবোদা স্লোভোর পরিচালক। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা জানান, দাগেস্তানের প্রধান শহর মাখাচাকালায় সোবোদা স্লোভোর কার্যালয়ে যাওয়ার পথে বন্দুকধারীরা খুব কাছ থেকে গুলি ছুড়ে তাঁকে হত্যা করে। এর আগে দাগেস্তানে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে হত্যা করা হয়। এএফপি।তিনজনের কারাদণ্ডঅস্ট্রেলিয়ার একটি সামরিক ঘাঁটিতে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালানোর চেষ্টার অভিযোগে তিনজনকে গতকাল শুক্রবার ১৮ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন লেবাননের বংশোদ্ভূত ওয়াসিম মাহমুদ ফাত্তাল (৩৫) ও নায়েভ এল সায়েদ (২৮) এবং সোমালি বংশোদ্ভূত সানি এদোউ আওয়েস (২৭)। এক বছর আগে এই তিন ব্যক্তি সিডনির হলসওয়ার্দি সেনা ঘাঁটিতে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যার চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। এএফপি।এ যুগের কুম্ভকর্ণ!এ যেন মহাভারতের সেই কুম্ভকর্ণ! তবে কুম্ভকর্ণ ঘুমাতেন ছয় মাস, আর এই যুগের কুম্ভকর্ণ ঘুমান টানা সাত দিন। এই কুম্ভকর্ণের নাম লখাই কর্মকার (৪২)। বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহের কাঠুপাড়ায়। লখাই কর্মকার টানা সাত দিন ঘুমান। গ্রামের সবার কাছে কুম্ভকর্ণ নামে পরিচিত লখাই। লখাইর একটি ১৮ বছরের ছেলে আছে। তিনি এখন রিকশা চালান। কলকাতা প্রতিনিধি।