সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা বিস্ফোরণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি-অধ্যুষিত এলাকায় গতকাল শনিবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন। কর্মকর্তারা জানান, আফগান সীমান্তের কাছে কুররম জেলার কাটাসরাই নামক গ্রামে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানের সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন লেফটেন্যান্টসহ তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, বোমা বিস্ফোরণের ঘটনায় তালেবান জঙ্গিরা জড়িত। এএফপি।গুলি করে হত্যাযুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এমিংটন শহরে গুলি করে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজনকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। এনবিসি টেলিভিশনের খবরে বলা হয়, গত শুক্রবার একটি বাড়ির পেছনের উঠান থেকে এক নারী, এক বালিকা ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কাছেই এক পুরুষ ও এক বালকের লাশ উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, পাঁচজনকেই গুলি করে হত্যা করা হয়েছে। শিকাগো ট্রিবিউন জানিয়েছে, গত গ্রীষ্মে পরিবারটি শহরের একটি পার্কের কাছে ছোট্ট এক বাড়িতে ওঠে। এএফপি।