সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনায় নিহত ২১ভারতের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। ঝাড়খন্ডের পুলিশ জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১৮ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যায়। দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। এএফপি।১৭ জন আটকতুরস্কের পুলিশ সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে ১৭ জনকে আটক করেছে। দেশটির চারটি প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই দেশের বার্তা সংস্থা আনাতোলিয়া গতকাল বুধবার জানায়, মঙ্গলবার ইসলামপন্থীদের শক্ত ঘাঁটি কোনায়া প্রদেশে প্রথমে অভিযান চালানো হয়। এরপর আরও তিনটি প্রদেশে ওই অভিযান বিস্তৃত করে পুলিশ। এএফপি।