সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বাস দুর্ঘটনানেপালে গত শনিবার রাতে সরু পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ গতকাল রোববার জানায়, রাজধানী কাঠমান্ডু থেকে ৭০০ কিলোমিটার পশ্চিমে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের সাব-ইন্স্পেক্টর মহেন্দ্র সাউদ জানান, ঘন কুয়াশায় যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পাহাড়ি সরু পথ থেকে বাসটি অন্তত ৪০০ মিটার নিচে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এএফপি।পুড়িয়ে হত্যানিউইয়র্কে গত শনিবার মুখোশধারী এক ব্যক্তি এক বৃদ্ধাকে দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। স্থানীয় দৈনিক দ্য নিউইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, নিহত বৃদ্ধার নাম ডেলরস গিলেসপি। তাঁর বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ব্রুকলিনের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বেশ কয়েক বছর ধরে বসবাস করে আসছিলেন। সেখানকার লিফটের ভেতরই তাঁকে পুড়িয়ে মারা হয়। লিফটের ভেতরে লাগানো সিসি ক্যামেরায় দেখা যায়, গিলেসপি লিফট থেকে তাঁর অ্যাপার্টমেন্টের কাছে এসে নামছিলেন। এ সময় মুখোশধারী ব্যক্তিটি একটি বোতল থেকে দাহ্য পদার্থ তাঁর শরীরে ছিটিয়ে দিয়ে লাইটার দিয়ে বৃদ্ধার শরীরে আগুন ধরিয়ে দেয়। এএফপি।