সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্বর স্বামীপাকিস্তানে গুলাম কাদির (২২) নামের এক ব্যক্তি ছুরি দিয়ে তাঁর স্ত্রী সালমার (১৮) নাক ও ঠোঁট কেটে দিয়েছেন। দেশটির বেলুচিস্তান প্রদেশের মুসা খেল জেলার প্রত্যন্ত কারকানা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান। জেলা প্রশাসনের কর্মকর্তা নাদির খান জানান, দাম্পত্য কলহের একপর্যায়ে গত শনিবার কাদির ওই নৃশংস ঘটনা ঘটান। বছর খানেক আগে কাদিরের সঙ্গে সালমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সালমা তাঁর বাবা-মায়ের সঙ্গেই অধিকাংশ সময় থাকতেন। এটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কাদির ছুরি দিয়ে স্ত্রীর নাক ও ঠোঁট কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সালমার বাবা-মা তাঁকে মুলতানের একটি হাসপাতালে নিয়ে যান। এএফপি।কুকুরের প্রাণ বাঁচাতে...প্রভুকে বাঁচাতে কুকুরের প্রাণ বিসর্জনের গল্প বিস্তর শোনা যায়। কিন্তু এবার সম্পূর্ণ বিপরীত একটি ঘটনার খবর পাওয়া গেছে। নিজের প্রিয় কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন এক ব্যক্তি।স্কটল্যান্ডের ইস্ট ডানবার্টনশায়ার কাউন্টির এস্কদালেমুইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হিমায়িত হ্রদে পড়ে গিয়েছিল কুকুরটি। প্রিয় কুকুরের মরণাপন্ন অবস্থা দেখে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে ভাবার ফুরসত পাননি প্রভু। বরফজলে তৎক্ষণাৎ ঝাঁপ দিয়ে গভীরে তলিয়ে যান তিনিও। পরে অভিযান চালিয়ে নিকটবর্তী লেনজি শহরের প্রান্তে অবস্থিত গ্যাডলচ হ্রদ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। টাইমস অব ইন্ডিয়া।