সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমন্ত্রীর ঝুলন্ত লাশআর্জেন্টিনার বৈদেশিক বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী ইভান হেইন (৩৩) মারা গেছেন। পুলিশ জানায়, উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে মারকোসার সম্মেলনে যোগ দিতে আসা ওই উপমন্ত্রীর লাশ গতকাল বুধবার নিজ হোটেলকক্ষে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ের আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা ফোরাম হচ্ছে মারকোসার। বিবিসি।ন্যাটো সেনা নিহতআফগানিস্তানে তালেবান হামলায় গতকাল বুধবার ন্যাটোর পাঁচ সেনা নিহত হয়েছেন। এই পাঁচ সেনা ছিলেন পোল্যান্ডের। পোল্যান্ডের সংবাদ সংস্থা পিএপি নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ওই পাঁচ সেনা নিহত হন। গজনি প্রদেশের পুলিশ প্রধান দিলওয়ার জাহিদ জানান, গজনি শহরের রাউজা এলাকায় বেলা সাড়ে ১১টায় এ বোমা বিস্ফোরণ ঘটে। এএফপি।