সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দান করবেনতাইওয়ানের একজন ধনকুবের তাঁর সম্পদের প্রায় সবই দান করার ঘোষণা দিয়েছেন। স্যামুয়েল ইন নামের ওই ধনকুবের ৩২০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক বলে ধারণা করা হয়। এই ধনকুবের ব্যবসায়ীর মৃত্যুর পর তাঁর সম্পদের ৯৫ শতাংশই দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। গতকাল বৃহস্পতিবার তাইপেভিত্তিক চীনা ভাষার সাপ্তাহিক বিজনেস টুডের এক খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, স্যামুয়েল তাঁর এই ইচ্ছার কথা পরিবারের সদস্যদেরও জানিয়ে রেখেছেন। এতে তাঁদেরও সম্মতি রয়েছে। এএফপি।জর্জ মাইকেল সুস্থপ্রায় এক মাস চিকিৎসা শেষে ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ মাইকেল ভিয়েনার হাসপাতাল ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার অস্ট্রিয়ার গণমাধ্যমের এক খবরে এ কথা জানানো হয়। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, জর্জ এখন অনেক সুস্থ। বিমানে চড়তে আর কোনো অসুবিধা হবে না তাঁর। জর্জ মাইকেল (৪৮) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভিয়েনার জেনারেল হাসপাতালে বেশ কিছু দিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। আজ শুক্রবার সকালে স্বদেশের উদ্দেশে ভিয়েনা ছাড়ার কথা তাঁর। এএফপি।