সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নয়জন নিহতপাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয় নিরাপত্তারক্ষী নিহত ও ১৭ জন আহত হয়েছেন। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরে আধা-সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে গতকাল শনিবার এ হামলা হয়। টেলিভিশনের ছবিতে দেখা যায়, ওই ঘাঁটির বেশির ভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। সরকারি কর্মকর্তারা বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ পাওয়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কেউ এ হামলার দায় স্বীকার করেনি। পিটিআই।তুষারপাতে মৃত্যুগ্রিসে ব্যাপক তুষারপাতে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ছাড়া ওই তুষারপাত চলাকালে সড়ক দুর্ঘটনার কয়েকটি ঘটনায় প্রায় ২০০ গাড়িচালক ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েন। কোজানি শহরের কাছে মহাসড়কে গত শুক্রবার একটি ট্রাক উল্টে গেলে আরও কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং রাস্তাটি বন্ধ হয়ে যায়। পরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়। বরফে রাস্তাটি পিচ্ছিল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পিটিআই।