সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মঘাতী হামলাইরাকের রাজধানী বাগদাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গতকাল সোমবার আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছেন। এক সপ্তাহ আগে শিয়া প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি দেশটির সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাশেমিকে গ্রেপ্তার ও তাঁর সহকারীকে বরখাস্তের নির্দেশ দেন। শিয়া ও সুন্নি নেতাদের মধ্যে এ বিরোধ দেখা দেওয়ার পর এই সহিংস ঘটনা ঘটল। এএফপি।