সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ পুলিশ নিহতআফগানিস্তানে এক বোমা হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি নিয়োগকেন্দ্র থেকে ফেরার পথে তাঁরা এ হামলার শিকার হন। স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।নিহত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের অর্থায়নে গত বছর প্রতিষ্ঠিত আফগান লোকাল পুলিশের (এএলপি) সদস্য। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কাছ থেকে দেশের নিরাপত্তা ভার গ্রহণের ক্ষেত্রে এই পুলিশ বাহিনী বিশেষ ভূমিকা রাখবে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এএফপি।মৃত্যুদণ্ড কার্যকরচীনে গতকাল বৃহস্পতিবার ফায়ারিং স্কোয়াডে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত বছর দেশটির মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের এক কর অফিসে বোমা হামলা চালানোর দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই হামলায় চারজন নিহত ও অন্তত ১৭ জন আহত হন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, লিউ ঝুইহেং (৫২) নামের হামলাকারী ২০১০ সালের জুলাই মাসে হুনানের প্রাদেশিক রাজধানী চ্যাংশার ওই অফিসে বোমার বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় ওই বছরের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এএফপি।