সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থী হতে নিবন্ধনইরানের পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হতে পাঁচ হাজার ২৮৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩৯০ জন নারী। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। আগামী ২ মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণ হবে। রক্ষণশীল ধর্মীয় নেতা ও বিচারকদের নিয়ে গঠিত ইরানের গার্ডিয়ান কাউন্সিল প্রার্থিতার বিষয়ে নিবন্ধিত ব্যক্তিদের যোগ্যতা যাচাই করবে। দেশটির পার্লামেন্টে ২৯০টি আসন রয়েছে। প্রার্থীকে অবশ্যই ৩০ থেকে ৭৫ বছর বয়সের অধিকারী সংবিধানের প্রতি অনুগত ইরানি নাগরিক হতে হবে। এএফপি। সড়ক দুর্ঘটনায়থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। গতকাল শনিবার পুলিশ এ কথা জানায়। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বুরিরাম প্রদেশে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা পিকআপের যাত্রী। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন নারী ও দুজন পুরুষ। সংঘর্ষে চারজন আহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত দুই দিনে থাইল্যান্ডে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রায় ১০০ জন নিহত হয়। এএফপি।