সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী পরিচালিত থানাপশ্চিমবঙ্গে এই প্রথম চালু হলো নারীপুলিশ পরিচালিত একটি থানা। গত রোববার থানার উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বর্ধমান জেলার আসানসোলে থানাটির উদ্বোধন করা হয়েছে। এখানকার প্রথম ওসি হলেন শম্পা বসু। তাঁর অধীনে রয়েছেন দুজন এএসআই, ১৮ জন কনস্টেবল, দুজন কম্পিউটার অপারেটরসহ ৩০ জন সিভিক পুলিশ। গাড়ির চালক ছাড়া বাকি সবাই নারী। কলকাতা প্রতিনিধিগভর্নর খুননববর্ষের শুরুর দিন দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আর্জেন্টিনার রিও নেগরো প্রদেশের গভর্নর কার্লোস সোরিয়া। নিজ গ্রামের বাড়ি পাতাগোনিয়ায় তিনি মারা যান। গভর্নরের দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পর কার্লোস (৬১) খুন হলেন। পারিবারিক কলহের জেরে তাঁকে খুন করা হয়েছে বলে জানা গেছে। এএফপি।