সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রেমিক জুটি আটকশ্রীলঙ্কার পুলিশ প্রকাশ্যে চুম্বনের অভিযোগে দুই শতাধিক প্রেমিক জুটিকে সাময়িক আটক করেছে। পুলিশের একজন কর্মকর্তা বলেন, ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে প্রকাশ্য চুম্বন অন্যের জন্য বিব্রতকর। এ ব্যাপারে কয়েকটি অভিযোগ পাওয়ায় অভিযান চালিয়ে প্রেমিক জুটিদের আটক করা হয়। পুলিশের মুখপাত্র প্রশান্ত জয়াকদি জানান, রাজধানী কলম্বোর দক্ষিণে মাতারা ও কুরুনেগালা শহরে গত দুই সপ্তাহে তাদের আটক করা হয়। তবে তাদের মা-বাবাকে বিষয়টি জানানোর পর তাদের ছেড়ে দেওয়া হবে। এএফপি।ওবামার অভিনন্দনমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনোকে অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। ওবামার উদ্ধৃতি দিয়ে বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের জনগণের পারস্পরিক বন্ধন অটুট থাকবে। এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে দেশ দুটির সহযোগিতাও অব্যাহত থাকবে। তা ছাড়া দেশ দুটির নেতা ‘সুবিধা অনুযায়ী’ পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছেন বলেও বার্তায় বলা হয়। এএফপি।