সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আত্মঘাতী হামলাআফগানিস্তানে গতকাল মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় চার শিশু ও এক পুলিশ-সদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর কান্দাহারের একটি বাজারে এ আত্মঘাতী হামলা চালানো হয়। কান্দাহারের পুলিশ-প্রধান আবদুল রাজীব এ কথা জানান। তিনি বলেন, হামলাকারী একটি মোটরসাইকেলে করে বাজারের ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমাণ পুলিশের একটি চৌকির সামনে তার গতিরোধ করা হয়। পুলিশ তাকে থামানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১৬ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে আরও পুলিশ কর্মকর্তা আছেন। এএফপি।লেবাননে যাচ্ছেন মুনজাতিসংঘের মহাসচিব বান কি মুন ১৩ জানুয়ারি তিন দিনের সফরে লেবানন যাচ্ছেন। সফরকালে তিনি লেবাননের প্রেসিডেন্ট মাইকেল সুলেইমান, প্রধানমন্ত্রী নাজিব মিকাতিসহ দেশটির দক্ষিণে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ১৫ জানুয়ারি বৈরুতে সংস্থাটির দুই দিনের এক সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখবেন। আরব বিশ্বের গণতন্ত্রের পথে যাত্রা ও সংস্কার নিয়েই এ সম্মেলন হচ্ছে। এএফপি।